ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭

টানা বৃষ্টিতে তালতলীর শুটকি পল্লীতে ব্যাপক ক্ষতি

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ডিসেম্বর, ২০২১,  2:50 PM

news image

ঘূর্ণিঝড় যাওয়াদের প্রভাবে টানা বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সাগর তীরবর্তী এলাকা বরগুনার তালতলী শুঁটকি পল্লীতে ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে নিশানবাড়ীয়া ও আশার চরের শুটকি। মৌসুমের শুরুতে ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়েছেন এখানকার জেলে ও শুটকি ব্যবসায়ীরা। জেলে ও ব্যবসায়ীরা বলেন,

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নিশানবাড়ীয়া ও আশার চরের ৫০ জন জেলেদের ৩০০ মাচায় মাছ শুকানোর মাঠ থেকে হাজার টন মাছ ভেসে গেছে নদীর পানিতে। এছাড়াও ঘরের মধ্যে মজুদ করা শুটকি বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। জানা যায়, নভেম্বর থেকে মার্চ-এপ্রিল পর্যন্ত শুঁটকি উৎপাদন এর উপযুক্ত মৌসুম এ সময়ে পায়রা নদী ও সমুদ্র থেকে আহরণ করা হবে লাখ লাখ টন মৎস্য। অনেক স্থানে পুরোদমে শুরু হয়েছে শুঁটকি উৎপাদনের কাজ। শুঁটকির প্রধান উৎস হল সমুদ্র থেকে বিভিন্ন প্রজাতির মৎস্য আহরণ করে রোদের তাপে শুকিয়ে শুঁটকিতে রূপান্তরিত করা। সরেজমিন ঘুরে জেলেদের সাথে কথা বলে জানা যায়, বঙ্গোপসাগরের তীরবর্তী সমুদ্র থেকে বিভিন্ন প্রজাতির মাছ আহরণ শেষে তা রোদে শুকিয়ে শুটকি প্রক্রিয়া করেন জেলেরা। এই শুটকি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি হয়। চরে প্রায় এক হাজার জেলে শুটকি কাজে জড়িত। বরগুনা জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিবছর শুটকি পল্লীতে ব্যবসায়ী ও জেলেরা আসেন জীবিকার তাগিদে। অাশার চরের শুঁটকি ব্যবসায়ী মো. কবির, হুমায়ুন ও সবুজ জানান,  বৃষ্টিতে চাতাল ও মাচার সব মাছ পচে গেছে। সাগরের অবস্থা খুবই খারাপ। ঝড়ো বাতাস হচ্ছে। চার দিন ধরে মাছ ধরাও বন্ধ রয়েছে। সাগরে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এতে চরের বেশির ভাগ জায়গা পানিতে ডুবে গেছে। তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, টানা বৃষ্টিতে শুটকী পল্লীতে ব্যাপক ক্ষতি হয়েছে। সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও জেলেদের সাথে কথা বলে তালিকা করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম