ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

টাইগ্রেসদের হারিয়ে সিরিজে সমতায় ফিরল শ্রীলঙ্কা

#

ক্রীড়া প্রতিবেদক

১১ মে, ২০২৩,  2:02 PM

news image

শ্রীলঙ্কার নারীদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী দল। তবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোনোরকম প্রতিরোধই গড়তে পারলো না টাইগ্রেসরা। ব্যাট-বলের লড়াইয়ে নিগার সুলতানা জ্যোতির দলকে ৯ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। বৃহস্পতিবার (১১ মে) সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের মেয়েরা। তবে লঙ্কান বোলারদের তোপের মুখে ১৮.৩ ওভারে মাত্র ১০০ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। এদিন বাংলাদেশি কোনো ব্যাটার বিশ রানের ঘরেই পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ১৮ রান করে এসেছে শামিমা সুলতানা ও সুবহানা মুস্তারীর ব্যাট থেকে। এছাড়া রুবাইয়া হায়দার ১৬ ও মুর্শিদা খাতুন ১৪ রান করেন। লঙ্কান বোলারদের সামনে রীতিমতো অসহায় বাংলাদেশি আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। টাইগ্রেস কাপ্তান জ্যোতি ৭ রান করেন। লঙ্কানরা লক্ষ্য তাড়া করতে নামলে পাওয়ার প্লেতে কোনো উইকেটই তুলতে পারেনি সফরকারী বোলাররা। তবে মিডল ওভারে চামারি আত্তাপাত্তু (৩৩), ভেষ্মি গুনারত্নে (১২) ও নীলাক্সি ডি সিলভার (৪) উইকেট তুলে নেয় মেয়েরা। কিন্তু হার্তিশা ২৯ ও কাভিশা ২০ রান করে চতুর্থ উইকেটে জয় ছিনিয়ে আনেন। লঙ্কানদের এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতায় রয়েছে দুই দল। শুক্রবার (১২ মে) একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী ম্যাচে লঙ্কানদের মুখোমুখি বাংলার মেয়েরা। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ১৪৫ রান তাড়া করে ৬ উইকেটের জয় পেয়েছিল টাইগ্রেসরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম