ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকেরের অভিষেক

#

ক্রীড়া প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২৪,  10:41 AM

news image

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিরাপত্তার কড়াকড়ির মধ্যদিয়ে শুরু হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রোটিয়াদের বিপক্ষে দলে অভিষেক হচ্ছে জাকের আলীর। তাকে ক্যাপ পরিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে টেস্টে ১০৫তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ পেলেন জাকের।  বাংলাদেশ এই ম্যাচে খেলছে এক পেসার নিয়ে। তাসকিন আহমেদ এবং নাহিদ রানা দু’জনেই থাকছেন একাদশের বাইরে। একমাত্র পেসার হাসান মাহমুদ। তিন স্পিনার হিসেবে আছেন মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান এবং তাইজুল ইসলাম। আর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। 

বাংলাদেশ একাদশ 

নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ। 

দক্ষিণ আফ্রিকা একাদশ

এইডেন মারকরাম, টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথিউ ব্রিটজকে, কাইল ভ্যারিয়েনে, উইয়ান মুল্ডার, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, ডেইন পিড। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম