ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

টস জিতল বাংলাদেশ, পাকিস্তানকে পাঠাল ব্যাটিংয়ে

#

ক্রীড়া প্রতিবেদক

১১ মার্চ, ২০২৬,  2:34 PM

news image

তিন মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। ২০২৭ বিশ্বকাপে মূলপর্ব নিশ্চিতের প্রথম পরীক্ষা পাকিস্তানের বিপক্ষে। বুধবার (১১ মার্চ) সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ৩৯টি ওয়ানডে খেলেছে পাকিস্তান। যেখানে বাংলাদেশের জয় পাঁচটিতে, আর পাকিস্তান জিতেছে ৩৪ ম্যাচে। এদিকে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সেরা আট দল। দক্ষিণ আফ্রিকা র‍্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকলে সরাসরি সুযোগ পাবে সেরা ৯ দল। সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত সেরা ৯-এর মধ্যে থাকতে হবে। বর্তমানে র‍্যাঙ্কিংয়ে দশে আছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: 

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: 

সাহেবজাদা ফারহান, মায সাদাকাত, শামিল হুসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, হুসেইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম এবং আবরার আহমেদ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম