ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ঝাউতলায় বাস-অটোরিকশা-টেম্পো ও ডেমু ট্রেনের সংঘর্ষে নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

০৪ ডিসেম্বর, ২০২১,  6:40 PM

news image

চট্টগ্রাম নগরীর খুলশী ঝাউতলা এলাকায় রেলক্রসিং পার হতে গিয়ে ডেমু ট্রেনের সঙ্গে বাস এবং সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ তিন জন নিহত এবং কমপক্ষে সাত জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেসরকালি টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোনে কর্মরত প্রকৌশলী বাহাউদ্দিন সোহাগ, ট্রাফিক পুলিশের কনস্টেবল মনির এবং সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হন। তবে নিহত চালকের নাম জানা যায়নি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া যাওয়া হয়েছে। পুলিশ জানায়, রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে এক জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরেও সাত জন। রেল সিগন্যাল অমান্য করে রেলক্রসিং পার হতে গিয়ে সিএনজি অটোরিকশা ও বাস ডেমু ট্রেনের সামনে পড়ে যায়। এতে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় বাস ও অটোরিকশায় থাকা যাত্রীরা আহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম