ঢাকা ০২ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

জয়পুরহাটে হঠাৎ বৃষ্টিতে আলুর ক্ষেতে পানি, ব্যাপক ক্ষতির আশঙ্কা

#

নিজস্ব প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি, ২০২২,  12:24 PM

news image

গতকাল শুক্রবার (৯ফেব্রুয়ারি) ভোর থেকে মুষলধারে বৃষ্টিতে জেলায় অধিকাংশ আলুক্ষেত ডুবে গেছে। পানি দ্রুত নিষ্কাশন করা না গেলে আলু ক্ষেতেই পঁচে যাবে। ফলে আলু নিয়ে বিপাকে পড়েছে কৃষক। তবে কৃষি বিভাগ বলছে, ক্ষেত থেকে পানি নিষ্কাশন হলে আলুর ক্ষতি হবে না। জয়পুরহাটে বৃষ্টিতে আলুর ব্যাপক ক্ষতির আশঙ্কা সরেজমিনে বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, শুক্রবার দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় অধিকাংশ আলুর ক্ষেতে পানি জম কালাই উপজেলার আঁওড়া গ্রামের আলু চাষী মোক্তাদিল হোসেন জানান, এ বছর পাঁচ থেকে ছয় বিঘা জমিতে আলু লাগানো হয়েছে। ইতিমধ্যে আগাম জাতের এক বিঘা আলু বিক্রিও করেছি।

বাকি আলু জমিতেই রয়েছে। পানি জমে থাকায় সেগুলো আপাতত আনা যাচ্ছে না। যদি আরও বৃষ্টি হয় তাহলে আলুর আশা ছেড়ে দিতে হবে। কারণ পানি জমলে আলুর পচন ধরে। তখন স্টোরেও রাখা যাবে না আবার বিক্রিও হবে না। জয়পুরহাটে বৃষ্টিতে আলুর ব্যাপক ক্ষতির আশঙ্কা আক্কেলপুর উপজেলার ভিকনি গ্রামের কৃষক ছাইদুর রহমান জানান, জমি থেকে সেচ দিয়েও পানি সরাতে পারছি না। এভাবে দু-তিনদিন আলু ডুবে থাকলে সব নষ্ট হয়ে যাবে। পাঁচবিবি উপজেলার ফিসকাঘাট এলাকার কৃষক আহসান হাবীব বলেন, গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে এবার আট বিঘা জমিতে আলু রোপণ করেছি। হঠাৎ বৃষ্টিতে আলুর জমি ডুবে গেছে। ফলে বেকায়দায় পড়েছি। জয়পুরহাটে বৃষ্টিতে আলুর ব্যাপক ক্ষতির আশঙ্কা জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শফিকুল ইসলাম জানান, জেলায় ১৭ দশমিক ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ বছর জেলায় ৪০ হাজার ২৮০ হেক্টর জমিতে আলু চাষ করেছেন কৃষকরা। এর মধ্যে এখন পর্যন্ত ৩০ ভাগ জমিতে আলু উত্তোলন হয়েছে। তিনি আরও জানান, আবওহাওয়া অধিদপ্তর সূত্র অনুযায়ী ফেব্রুয়ারিতে বৃষ্টির বিষয়টি আগাম জানার পর কৃষকদের জানানো হয়। হঠাৎ বৃষ্টিতে আলুর জমিতে পানি জমে গেছে। বৃষ্টি না হলে আগামী তিন চারদিন পর আবার আলু উঠানো শুরু হবে। বৃষ্টির কারণে আলুর তেমন ক্ষতি হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম