ঢাকা ০২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

জেনারেল আজিজের ২ ভাইয়ের এনআইডি বাতিল

#

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৪,  4:37 PM

news image

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিস ও জোসেফের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে ইসির এনআইডি বিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার গণমাধ্যমকে বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের তদবিরে তার দুই ভাই হারিস ও জোসেফের নামে চারটি জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়েছিল। ওই জাতীয় পরিচয়পত্রগুলোতে ভুয়া তথ্য দেওয়ার প্রমাণ মিলেছে। সে কারণে তাদের চারটি পরিচয়পত্রই বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন, এখন থেকে তারা এনআইডি সংক্রান্ত আর কোনো সুবিধাই পাবেন না। উল্লেখ্য, ২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। নিজেদের নামের পাশাপাশি মা-বাবার নামও বদল করেছেন আজিজ আহমেদের দুই ভাই হারিছ ও জোসেফ। হারিছ আহমেদ এনআইডিতে মোহাম্মদ হাসান এবং জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন তানভীর আহমেদ তানজীল। এ ছাড়া তারা ঠিকানাও পরিবর্তন করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম