ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, এটা নতুন বাংলাদেশ: প্রেস সচিব

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৫,  5:05 PM

news image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ঢাকার রাজপথে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।  সোমবার (১০ নভেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।  শফিকুল আলম লিখেছেন, বিএএল (বাংলাদেশ আওয়ামী লীগ), তাদের সমর্থকেরা এবং তাদের গণহত্যাকারী নেতা মনে করছেন, এটি ২৮ অক্টোবর, ২০০৬। তারা কল্পনা করছেন, প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করার পর রাস্তা দখল করার জন্য হাজার-হাজার দুর্বৃত্তের দলকে ঢাকার কেন্দ্রস্থলে পাঠাবেন।  তিনি আরও লিখেছেন, দুঃখিত - এটি নতুন বাংলাদেশ। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলের যেকোনো বিক্ষোভের চেষ্টা আইনের পূর্ণ শক্তির সঙ্গে মোকাবিলা করা হবে।  প্রেস সচিব লিখেছেন, জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না। মনে রাখবেন এটি ২৮ অক্টোবর, ২০০৬ নয়। এটি জুলাই- চিরকাল। প্রসঙ্গত, ২০০৬ সালের অক্টোবর মাস, বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট তখন বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল। সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নিতে না পারেন, সেজন্য তখন আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট তুমুল আন্দোলন করছিল। এমন প্রেক্ষাপটে ২৮ অক্টোবর ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের শেষ দিন ছিল এদিন। ওইদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার ঘটনা আলোড়ন তৈরি করেছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম