ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গায়ক আকবর

#

বিনোদন ডেস্ক

০৯ নভেম্বর, ২০২২,  7:20 PM

news image

জনপ্রিয় গায়ক আকবরের জীবনপ্রদীপ নিভু নিভু করছে- যেন শেষ জ্বালানিটুকু নিংড়ে অন্ধকারে মিলিয়ে যাওয়ার অপেক্ষা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আগেই নেয়া হয়েছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সেখান থেকে এবার তাকে নেয়া হলো লাইফ সাপোর্টে। তার স্ত্রী কানিজ ফাতেমা জানান, বুধবার (৯ নভেম্বর) সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। খুলনার পাইকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে। গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর। চলতি বছরের শুরু থেকেই অসুস্থতায় শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। বর্তমানে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি আছেন এ গায়ক। অনেক দিন ধরেই চলছে তার চিকিৎসা। তিনি ডায়াবেটিসে ভুগছেন। দুই বছর ধরে শরীরে বাসা বেঁধেছে জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা।  আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। সপ্তাহ তিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়েছিল। পা কাটার পর বেড়ে যায় তার কিডনি ও লিভারের সমস্যা। কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ নতুন করে গেয়েছিলেন আকবর আলী গাজী। সবার কাছে তিনি আকবর নামে পরিচিত।হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে এই গান তাকে আলোচনায় নিয়ে আসে। এরপর ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি গেয়ে দেশ-বিদেশের দর্শক-শ্রোতার কাছে ব্যাপক পরিচিতি পান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম