ঢাকা ৩১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

জিয়াউর রহমানই বঙ্গবন্ধু হত্যার পর সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছিলেন: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৩,  4:41 PM

news image

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই বঙ্গবন্ধুকে হত্যার পর সবচেয়ে বেশি সুবিধাভোগী ছিলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় এ কথা জানান তিনি। জিয়াউর রহমানই বঙ্গবন্ধু হত্যার পর সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছিলেন মন্তব্য করে হাছান মাহমুদ আরও বলেন, বঙ্গবন্ধু হত্যায় নেপথ্যের কুশীলব কারা ছিল, তা উন্মোচন করা এখন সময়ের দাবি। তা করতে না পারলে ইতিহাসে এ নিয়ে অধরাই থেকে যাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে। শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন নানামুখী ষড়যন্ত্র চলছে বলেও জানান তিনি। বিএনপির সমালোচনা করে হাছান বলেন, বিদেশিদের পেছনে ঘুরে কোনো লাভ হয়নি তাদের। তাই তারা এখন ভিন্ন সুরে কথা বলছে। বিদেশে লবিস্ট নিয়োগ করে তারা বিবৃতি আনে, মার্কিন কংগ্রেসম্যানদের কাছে দেশটির দেয়া বিবৃতি সম্পর্কে জানতে চাইলে, তারা বলেছেন কিছু জানেন না এ বিষয়ে। জঙ্গি আটকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের আন্দোলন ভিন্ন খাতে নিতে এসব অভিযান চালানো হচ্ছে। যেমন তাদের দলের চেয়ারপারসন তেমন ভাইস প্রেসিডেন্ট। এর আগে খালেদা জিয়াও এমন কথা বলেছিলেন। এতে বোঝা যায়, জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক তারা। যারা জঙ্গিদের লালনপালন করে, তাদের কোনো বিদেশি রাষ্ট্র সমর্থন দেয় না বলেও জানান তথ্যমন্ত্রী। তারেক রহমানের আমেরিকার ভিসা নিয়ে তথ্যমন্ত্রী বলেন, তাকেও দেয়নি আমেরিকার ভিসা, তাদের সঙ্গে আসলে কেউই নেই। আবার কানাডার আদালত পরপর পাঁচবার তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে, তাদের সঙ্গে বিদেশিরাও নেই, দেশের জনগণও নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম