ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

জাপানকে উড়িয়ে কাবাডিতে শুভ সূচনা বাংলাদেশের

#

স্পোর্টস ডেস্ক

০২ অক্টোবর, ২০২৩,  11:09 AM

news image

এশিয়ান গেমসের কাবাডিতে শুভ সূচনা বাংলাদেশ পুরুষ দলের। সোমবার (০২ অক্টোবর) ‘এ’ গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে ৮টি লোনাসহ জাপানকে ৫২-১৭ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজরা। চীনের হাংজুতে শুরু থেকেই দাপট দেখায় তুহিন তরফদারের নেতৃত্বাধীন দলটি। ঝিয়াওশান গোয়ালি স্পোর্টস সেন্টার কোর্টে ২৫-৬ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। এরপর প্রভাব দেখিয়ে ম্যাচ জিতে মাঠ ছাড়ে রমেশ নাগাপ্পার শিষ্যরা। এই ম্যাচে মোট ৪২টি আউট পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। এ ছাড়া দুটি বোনাস পয়েন্টও পেয়েছে লাল-সবুজেরা। অন্যদিকে জাপান ৮টি আউট পয়েন্ট, একটি বোনাস পয়েন্ট এবং একটি সুপার ট্যাকল পয়েন্ট পেয়েছে। এদিকে বৃহস্পতিবার শক্তিশালী ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। ৪ অক্টোবর তাইওয়ান ও ৫ অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে লড়বে মিজানুর রহমান-রাজিব আহমেদরা। আর প্রথম ম্যাচ জিতে পূর্ণ ২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে লাল-সবুজেরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম