ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

জাতীয় লিগের শুরুর দিনই নাঈমের সেঞ্চুরি

#

ক্রীড়া প্রতিবেদক

১৫ মার্চ, ২০২২,  1:19 PM

news image

ফর্ম হারিয়ে কয়েক মাস ধরেই সমালোচিত হয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। তবে ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর দিনই দেখা গেল অন্য এক নাঈমকে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই নাঈমের ব্যাটে ফিরেছে ছন্দ। সমালোচনাকে তুড়ি মেরে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন আবাহনীর এই ক্রিকেটার।  মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নবাগত রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১১৩ বলে সেঞ্চুরি স্পর্শ করেন আবাহানী লিমিটেডে খেলা বাঁহাতি ওপেনার নাঈম। আজ মঙ্গলবার ডিপিএলের উদ্বোধনী দিনে নবাগত রূপগঞ্জের মুখোমুখি হয় আবাহনী।

শুরুর ম্যাচে আগে ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে যায় আবাহনী। স্কোরবোর্ডে ৪৮ রান তুলতেই হারিয়ে ফেলে ৪ উইকেট। সেখান থেকে দলকে উদ্ধার করেন নাঈম। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান নাঈম। দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করে তুলে নেন টুর্নামেন্টের প্রথম শতক। তাঁর ব্যাটে চড়ে লড়াই চলছে আবাহনীর লিমিটেডের। ১১ দল নিয়ে আজ মঙ্গলবার থেকে শুরু হলো বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০২১-২২ মৌসুম। এক আসর পর ওয়ানডে সংস্করণে ফিরেছে ঢাকার ঐতিহ্যবাহী লিগটি। দুদলের লড়াই মাঠে গড়ানোর আগে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন, সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ ও টাইটেল স্পন্সর ওয়ালটনের অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মিলটন আহমেদ। তাঁদের সঙ্গে ছিলেন আবাহনী লিমিটেডের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও রূপগঞ্জ টাইগার্সের অধিনায়ক মার্শাল আইয়ুব। সবাই মিলে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দিনের বাকি দুই ম্যাচ শুরু হয়েছে  বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ আর ৪ নম্বর মাঠে। একটিতে লড়ছে প্রাইম ব্যাংক-সিটি ক্লাব, আরেকটিতে মুখোমুখি হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লিজেন্ডস অব রূপগঞ্জ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম