ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট মিমু আর নেই

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০২৬,  11:19 AM

news image

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ও সাবেক অ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপন খালাতো বোন ছিলেন তিনি। শুক্রবার (১৩ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে রাজধানী ঢাকায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে শাহরিয়ার শরীফ। শামিমা সাত্তার মিমু দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগ-জনিত সমস্যায় আক্রান্ত ছিলেন। ক্রীড়াজীবন শেষে প্রশাসনিক ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দেশের অ্যাথলেটিক্স অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর উপ-পরিচালক (প্রশিক্ষণ) হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মিমু। শুধু প্রশাসনিক দায়িত্বই নয়, তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় প্রশিক্ষক ও বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দেশের অ্যাথলেটিক্সের বিকাশে তার অবদান ক্রীড়ামহলে গভীরভাবে স্মরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ দিনাজপুরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তার পিতার কবরের পাশে দাফন সম্পন্ন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম