ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আজ রাতে ঢাকা ছাড়ছেন শান্তরা

#

স্পোর্টস ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২৫,  11:10 AM

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির আর এক সপ্তাহ বাকি। তার আগে বাংলাদেশ ঘরের মাটিতে নিজেদের অনুশীলন সেরেছে। এবার সেই টুর্নামেন্টে অংশ নিতে আজ রাতে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে। আজ বাংলাদেশ সময় রাত ১টা ৪০ মিনিটে বাংলাদেশ দলের ফ্লাইট। সে বিমানে করেই নাজমুল হোসেন শান্তর দল ঢাকা ছেড়ে দুবাইয়ের উদ্দেশে যাত্রা শুরু করবেন। তার আগে বুধবার বাংলাদেশ দলের অফিশিয়াল ফটোসেশন হয়েছে। মিরপুরের ‘হোম অফ ক্রিকেট’ শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সবাইকে নিয়ে এই ফটোসেশন হয়। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। বাংলাদেশ আজ রাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে। এরপর সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে, যদিও তা আনুষ্ঠানিক নয়। ১৭ ফেব্রুয়ারি এই ম্যাচটি হবে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটা খেলবে দুবাইয়ে। আগামী ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শান্তরা মুখোমুখি হবেন ভারতের। এরপরের ম্যাচ দুটো হবে পাকিস্তানে। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এরপর ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম