ঢাকা ০৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

চাকরি ছাড়লেন ৪ এএসপি

#

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২৪,  12:46 PM

news image

বিসিএস পুলিশ ক্যাডারের ৪০তম ব্যাচের চারজন সহকারী পুলিশ সুপার (এএসপি) চাকরি ছেড়েছেন। তারা শিক্ষানবিশ হিসেবে রাজশাহীতে প্রশিক্ষণরত আছেন। গত ১৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তবে, এতে চার কর্মকর্তার চাকরি ছাড়ার কোনো কারণ জানানো হয়নি প্রজ্ঞাপনটি মঙ্গলবার (২১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ওই চার এএসপি হলেন- মো. মেহেদী হাছান পাটোয়ারী, মো. ঝন্টু আলী, তাসওয়ার তানজামুল হক ও আমিনুল ইসলাম। গত ২৭ এপ্রিল তাদেরকে অব্যাহতি দেয়া হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, চার পুলিশ কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম