ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে ডা. মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন

#

নিজস্ব প্রতিনিধি

২২ ডিসেম্বর, ২০২১,  2:05 PM

news image

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুজনের নামে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রবিউল হক দোলন বাদী হয়ে মামলার আবেদন করেছেন।

মামলার আবেদনে বাদী অভিযোগ করেছেন, গত ১ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সাক্ষাতকারে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার ও ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। যা যেকোনো নারীর জন্য মর্যাদা হানিকর। যা পরবর্তীতে ডা. মুরাদ হাসান তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার ও প্রকাশ করেন। অন্যদিকে দ্বিতীয় আসামি মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল এই বক্তব্য ধারণ করে ইউটিউবে আপলোড করায় তা মুহূর্তে ছড়িয়ে পড়ে। যে কারণে আমি ক্ষুব্ধ হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন দাখিল করেছি। আদালতের বিচারক মো. হুমায়ন কবীর বাদীর জবানবন্দি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য রেখেছেন। বাদী অ্যাডভোকেট রবিউল হক দোলন বলেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পদে থেকে দেশের স্বনামধন্য জিয়া পরিবারের প্রতি এমন বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে মামলার আবেদন করেছি। কারণ এসব মন্তব্য অত্যন্ত অপমানজনক, মানহানিকর ও নারী বিদ্বেষী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম