ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

চলন্ত বাসে কন্যা শিশুর জন্ম, পাচ্ছে বিশেষ সুবিধা

#

নিজস্ব প্রতিনিধি

১১ ডিসেম্বর, ২০২১,  8:21 PM

news image

ঢাকা-মাওয়া মহাসড়কে প্রচেষ্টা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে ফুটফুটে এক কন্যা সন্তান জন্ম দিয়েছেন এক নারী। শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রচেষ্টা পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব- ৬৯৮৮) মাওয়া থেকে ঢাকা আসার পথে শ্রীনগর উপজেলার দোগাছি ক্যাম্পের সামনে এলে গর্ভবতী এক মা যাত্রীর প্রসব বেদনা উঠে।

এ সময় বাসটি থামিয়ে পুরুষ যাত্রীদের নামিয়ে দেওয়া হয় এবং নারী যাত্রীদের সহযোগিতায় ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দেন ওই মা।   এদিকে, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে নবজাতক ও মায়ের খোঁজ নেওয়াসহ সুচিকিৎসার ব্যবস্থা করেন প্রচেষ্টা পরিবহনের চেয়ারম্যান মো. নোমান মিয়া। একইসঙ্গে তিনি নবজাতকটিসহ তার পরিবারকে আজীবনের জন্য প্রচেষ্টা পরিবহনে বিনামূল্যে ভ্রমণের ঘোষণা দেন। প্রচেষ্টা পরিবহন কোম্পানির ম্যানেজার আমিনুল ইসলাম জানান, মা-নবজাতকটি শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শেষ খবর পাওয়া পর্যন্ত দু’জনই সুস্থ রয়েছেন। মাদারীপুর থেকে স্বামীসহ মাওয়া এসে গাজীপুরের উদ্দেশে প্রচেষ্টা বাসে উঠেছিলেন ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেওয়া ওই মা। সূত্র : বাংলানিউজ২৪.কম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম