ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা

চতুর্থ দিনের খেলা শুরু, শান্ত-জাকিরের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২২,  10:47 AM

news image

চট্টগ্রাম টেস্টের গতিবিধি এখনই ঠিক বোঝা যাচ্ছে না। শনিবার (১৭ ডিসেম্বর) শুরু হয়েছে চতুর্থ দিনের খেলা। শেষ দুই দিনে স্বাগতিক বাংলাদেশের প্রয়োজন আরও ৪৭১ রানের আর সফরকারী ভারতের চাই ১০ উইকেট। জিততে হলে রেকর্ড গড়তে হবে টাইগাদের। কারণ ৪১৮ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের টেস্ট ইতিহাসে। তবে শেষ দুই দিন বাংলাদেশ অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে নজর কাড়তে পারে কি না সেটাই দেখার বিষয়। এর আগে ৫১৩ রানের বিশাল লক্ষ‌্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষ বিকেলে ১২ ওভার ব‌্যাটিংয়ের সুযোগ মেলে বাংলাদেশের। আজ ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশেস সংগ্রহ বিনা উইকেটে ৮৯ রান। টাইগারদের প্রয়োজন আরও ৪২৪ রান। জাকির ৩৮ ও শান্ত ৫০ রানের ব্যাট করছেন। আগের দিন দুই ওপেনার স্বাগতিকদের বিপদে পড়তে দেননি। উল্টো প্রতি আক্রমণে লড়াই চালিয়েছেন। তাতে ভালো আত্মবিশ্বাস নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। এতে কোনো উইকেট না হারিয়ে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪২ রান। জাকির হাসান ১৭ ও নাজমুল হোসেন শান্ত ২৫ রানে অপরাজিত ছিলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম