ঢাকা ১৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদে লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি: নির্বাহী আদেশে ২৫ মে বন্ধ অফিস ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় শাপলা চত্বর মামলায় দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবু গ্রেপ্তার দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবারও রাজপথে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশীয় পশু দিয়েই কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী নদীর বাঁধ ভেঙে হালুয়াঘাটের ২০ গ্রাম প্লাবিত দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার সাতকানিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

চট্টগ্রাম টেস্ট : দিনের শুরুতেই তাইজুলের জোড়া আঘাত

#

ক্রীড়া প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২১,  10:16 AM

news image

অবশেষে ভাঙল পাকিস্তানের ওপেনিং জুটি। দ্বিতীয় দিনে ৫৭ ওভারে ১৪৬ রানে দিন শেষ করেছিল আবিদ আলী ও আবদুল্লাহ শফিক। দুজনের ব্যাটিং এতটাই নিখুঁত ছিল, তাদের পরাস্থ করাটা কঠিন হয়ে পড়ে। যদিও সুযোগ এসেচ্ছিল ব্যক্তিগত ৯ রানে শফিককে দেরানোর কিন্তু রিভিউ না নিয়ে সেই সুযোগও হারায় বাংলাদেশ।

তাইজুল ইসলামের বল লাগে শফিকের প‍্যাডে। ব‍্যাট দ্রুত নামালেও বোঝা যাচ্ছিল না বল ঠিক কোথায় লেগেছিল। তবে ঝুঁকি নিয়ে রিভিউ নেননি টাইগার অধিনায়ক মুমিনুল হক। পরে রিপ্লেতে দেখা যায় বল প‍্যাডে লেগে তবেই ব্যাটে যায়। রিভিউ নিলে ৯ রানেই ফিরে যেতেন শফিক। রিভিউ না নেওয়ার মাশুল দিচ্ছেন বোলাররা। তবে তৃতীয় দিনের শুরুর ওভারেই জোড়া উইকেট নিয়ে দারুণ সূচনা এনে দিয়েছেন তাইজুল ইসলাম। শুরুর ওভারের পঞ্চম বলে ৫২ রান করা শফিককে ও পরের বলে আজহার আলিকে রানের খাতা খোলার আগেই এলবিডব্লুর ফাঁদে ফেলে ফিরিয়েছেন সাজঘরে। এর আগে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৬ উইকেট হারিয়ে অল-আউট হবার আগে বাংলাদেশ সংগ্রহ করে ৩৩০ রান। দলের হয়ে সর্বোচ্চ ১১৪ রানের ইনিংস খেলেন লিটন দাস। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৯১ রান করেন মুশফিকুর রহিম। শেষ দিকে ৩৮ রান করেন মেহেদী হাসান মিরাজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম