ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ ৫

#

নিজস্ব প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০২১,  1:03 PM

news image

চট্টগ্রামের সীতাকুন্ডে বগুলা বাজার এলাকায় যমুনা জাহাজ ভাঙাকারখানায় আগুনে পুড়ে ৫ শ্রমিক দগ্ধ হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল পৌণে ১০টার দিকে এই ঘটনা ঘটে। সকাল বেলা শ্রমিকরা পুরাতন জাহাজে কাজ করার সময় হঠাৎ করে আগুন লেগে যায়। এসময় সেখানে কাজ করতে থাকা শ্রমিকরা আগুনে দগ্ধ হয়। আগুনে দগ্ধ হওয়া শ্রমিকদেরকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

দগ্ধ হওয়া শ্রমিকরা হলেন ,মোঃ সোহেল রানা (২৫) পিতা ছাদেক আলী, সাং নোয়া পাড়া,থানা গৌবিন্দাস পুর,জেলা নাটোর, জাহিদ হাসান (২৬) পিতা মোঃ আনোয়ার হোসেন, সাং শান্তিরা, থানা আদমদীঘি, জেলা বগুড়া , মোঃ মিজানুর রহমান মিলন (৪০) পিতা ইব্রাহিম, সাং মোহাম্মদ পুর,থানা পীরগন্জ,জেলা রংপুর,মোঃ ফিরোজ (২৪) পিতা ছিদ্দিক, সাং ওরদা থানা সুন্দরগঞ্জ, জেলা গাইবান্ধা। আহতদের দুইজনের পা ভেঙে গেছে। আগুনে দগ্ধ হওয়াদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এ এস আই আলাউদ্দিন তালুকদার বলেন, সকাল বেলা যমুনা জাহাজ ভাঙা কারখানায় আগুনের ঘটেছে। আহত অবস্থায় ৫ জন হাসপাতালে নিয়ে আসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম