ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ বসন্তের শুরুতেই সাতক্ষীরায় গাছে গাছে আমের মুকুল, বাম্পার ফলনের আশা কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান ত্রয়োদশ সংসদের ৮৪ দশমিক ৮৩ শতাংশ উচ্চ ডিগ্রিধারী: টিআইবি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫ বাংলাদেশি গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় যুবদল কর্মীর আঙুল বিচ্ছিন্ন আসামিকে ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু চৌদ্দগ্রামে টয়লেটের সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড.নাসিমুল গনি

চট্টগ্রামে একদিনে আরও ২৭৭ জনের করোনা শনাক্ত

#

নিজস্ব প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি, ২০২২,  10:29 AM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ২৭৭ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৪ হাজার ৮১৯ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৬০ জনে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান,

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৯২৪ জনের নমুনা পরীক্ষায় ২৭৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ৯ দশমিক ৪৭ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ১৮৫ জন নগরের এবং ৯২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে তিনজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৮৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৭ জন, অ্যান্টিজেন টেস্টে ছয়জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৫৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে নয়জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১৭ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১১ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে সাতজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম