ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

চঞ্চলের কণ্ঠে হাশিমের গান

#

বিনোদন প্রতিবেদক

১৪ মার্চ, ২০২৪,  4:34 PM

news image

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাওয়া’ সিনেমাতে একটি গান ব্যাপক জনপ্রিয়টা পায়। হাশিম মাহমুদের লেখা ও সুরে ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের এই গানে কণ্ঠ দেন এরফান মৃধা শিবলু। সিনেমার গানের দৃশ্যে অনেকের সঙ্গে দেখা দিয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরীও। দুই বছর পর আবারও হাশিম মাহমুদের গানে পাওয়া গেলো চঞ্চলকে। তবে এবার শুধু অভিনয়ই নয়, গেয়েছেন অভিনেতা নিজেই। হাশিম মাহমুদের লেখা-সুরের এবারের গানের শিরোনাম ‘বাজি’।  গানের কথাগুলো যেভাবে সাজানো-‘গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী/ তরী যদি বাইতে পারি, সাদা পাল উড়াইতে পারি, ভ্রমর কালো নদী/ নদীতে তুফান উঠিলে, পানি যদি না সেচিলে, অঘটনেও রাজি/ তোমায় আমি পাইতে পারি বাজি।’ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গানটি শেয়ার করেছেন চঞ্চল চৌধুরী। সেই সঙ্গে জানিয়েছেন, কীভাবে এই গান তার কণ্ঠে উঠলো, সেই গল্প। চঞ্চল বললেন, অনেক দিন আগে বিনোদের (সংগীত পরিচালক) স্টুডিওতে একটা অনুষ্ঠানের রিহার্সেল করতে গিয়ে হাশিম মাহমুদের এই গানটি পূর্ব প্রস্তুতি ছাড়াই রেকর্ড করেছিলাম। এরপর নিজে নিজেই ভিডিও বানিয়ে রেখে দিয়েছিলাম। আজ (১২ মার্চ) সবার জন্য পোস্ট করলাম।‘বাজি’ গানটি এর আগেও বিভিন্ন শিল্পী গেয়েছেন। চঞ্চলও তার ভালোলাগা থেকে গাইলেন। নতুন করে এর সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। ভিডিও ধারণ করেছেন তাহসিন। গানটির স্রষ্টা হাশিম মাহমুদকে নিয়ে চঞ্চল চৌধুরী বললেন, হাশিম মাহমুদের গান ছড়িয়ে পড়ুক সবার প্রাণে। ‘সাদা সাদা কালা কালা’ কিংবা ‘ফুল ফুটেছে গন্ধে সারা মন’ এসব গানের স্রষ্টা তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম