ঢাকা ০৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি, ৫০ পুলিশ সদস্য আহত রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনার পক্ষে আপিল হয়নি, তার সম্পদ বাজেয়াপ্তে চিঠি দিচ্ছে রাষ্ট্রপক্ষ ফ্যাসিস্ট সরকারের আমলে অবৈধ ক্লিনিক চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ২০ বোতল ভারতীয় মদ আটক সাতক্ষীরায় স্কুল পর্যায়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত পোশাক শ্রমিকের ছদ্মবেশে নাশকতা: আওয়ামী লীগ-ছাত্রলীগের ৩৩ জন গ্রেফতার শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চকরিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৬ ডিসেম্বর, ২০২১,  4:51 PM

news image

কক্সবাজারের চকরিয়ার র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি নিহতরা ডাকাত দলের সদস্য। এসময় ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র, ৬ রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সোমবার (৬ ডিসেম্বর) ভোর চকরিয়া উপজেলার পুর্ব বড় ভেওলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার কথা জানিয়েছে র‌্যাব। র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ বলেন, সোমবার ভোররাতে পূর্ব বড় ভেওলা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবরে অভিযানে যায় র‌্যাব। আমাদের অবস্থান টের পেয়ে গুলি চালাতে থাকে ডাকাতরা। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে দুইজনকে জীবিত আটক করতে সক্ষম হই। পরবর্তী তল্লাশিতে আরও দুইজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের চকরিয়া হাসপাতালে নেয়া চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। তিনি আরও জানান, ঘটনাস্থল তল্লাশি করে তিনটি দেশীয় তৈরি অস্ত্র, ৬ রাউন্ড গুলি, ৪ রাউন্ড কার্তুজসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম