ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

ঘোষণা হলো বাংলাদেশ দলের নতুন হেড কোচের নাম

#

ক্রীড়া প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২৪,  4:52 PM

news image

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু হওয়ার মাত্র পাঁচ দিন আগে জাতীয় দলের কোচের প্রধান কোচের দায়িত্ব থেকে হাথুরুসিংহকে অব্যাহতি দিয়েছে বিসিবি। নতুন কোচ হিসেবে ফিল সিমন্সের নাম ঘোষণা করেন বিসিবি প্রধান। এই ক্যারিবিয়ানের সঙ্গে আপাতত আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি বিসিবির। মঙ্গলবার (১৫ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সংবাদ সম্মেলনে হাথুরুকে শোকজ ও বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছু ব্যাপার নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়ে বরখাস্ত করা হয়েছে হাথুরুসিংহেকে। নতুন কোচ হিসেবে ফিল সিমন্সের নাম ঘোষণা করেন বিসিবি প্রধান। এই ক্যারিবিয়ানের সঙ্গে আপাতত আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি বিসিবির। ৫ আগেস্টর পর দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর চাকরি ঝুলে গিয়েছিল জাতীয় দলের কোচের প্রধান কোচ হাথুরুসিংহের। বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদ প্রথম সংবাদ সম্মেলনেই জানিয়েছিলেন হাথুরুর বিকল্প কোচ খোঁজার কথা। ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত প্রথম মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু সেবার চুক্তির মাঝপথে হাথুরুসিংহে অনেকটা আকস্মিকভাবে বাংলাদেশ ছেড়ে চলে যান। এরপর ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন তিনি। ৩৫ হাজার ডলারে তার সঙ্গে চুক্তি করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। যে চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে চুক্তি অনুযায়ী মেয়াদ পূরণ না করে এবারও বরখাস্ত করা হলো হাথুরুসিংহেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম