ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

ঘুম থেকে আর জেগে ওঠা হলোনা তাদের

#

নিজস্ব প্রতিনিধি

২৭ ডিসেম্বর, ২০২১,  5:11 PM

news image

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে রাস্তার পাশে একটি ঘরে সারবোঝাই ট্রাক উল্টে ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।সোমবার (২৭ ডিসেম্বর) ভোরে ওই ইউনিয়নের গারোহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ডাংধরা ইউনিয়নের মৃত আমজাদ হোসেনের ছেলে কৃষক জয়নাল (৪৫) ও তার স্ত্রী হাসিনা বেগম (৩৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৭ ডিসেম্বর) প্রতিদিনের মতো জয়নাল কৃষিকাজ শেষে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। ঢাকা-রৌমারী রাস্তার পাশেই তার ঘর। শেষরাতের দিকে একটি সারবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জয়নালের ঘরে উল্টে যায়। ঘরে ঘুমন্ত অবস্থায় জয়নাল ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। পাশের খাটে ঘুমন্ত অবস্থায় তাদের দুই সন্তান থাকলেও তারা বেঁচে যায়। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবির বলেন, আমরা ঘটনাটি জেনেছি। রোববার (২৬ ডিসেম্বর) রাত ৩টার দিকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গে ট্রাকটি উল্টে যায়। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, ট্রাকে পড়ে যাওয়ার খবরে আশপাশের লোকজন জড়ো হলে ট্রাকচালক পালিয়ে যান। পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর আবেদন করায় মরদেহ দাফনের প্রস্তুতিও চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম