ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ৮ কিলোমিটার তীব্র যানজট

#

নিজস্ব প্রতিনিধি

২৩ ডিসেম্বর, ২০২১,  2:11 PM

news image

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ঘন কুয়াশার কারণে ১০ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। দৌলতদিয়া প্রান্তে বৃহস্পতিবার দুপুর ২ টা পর্যন্ত ৮ কিলোমিটার যানজট পারাপারের অপেক্ষায় রয়েছে। শতাধিক যাত্রীবাহী বাসও রয়েছে। দেশের দক্ষিণ অঞ্চলের ২১টি জেলা থেকে ঢাকাগামী যানবাহনের চালক ও যাত্রীরা প্রচন্ড শীতের মধ্যে দূর্ভোগের কবলে পরে। ফেরিতে অনেক যানবাহনের নারী ও শিশুরা খাদ্যের সংকটে পরে। ফেরির ক্যান্টিনেও অতিরিক্ত টাকা নেওয়া হয় বলে যাত্রী আমির হোসেন জানান। ঘন কুয়াশার কারণে রো রো ফেরি ডাঃ গোলাম মাওলা ছোট-বড় ১৮ টি যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পরে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি সংকটের পাশাপাশি ঘাট সংকটও চলছে। ফলে ফেরি জট লেগেই থাকে।

দৌলতদিয়া ঘাটে মারাত্বক যানজটের কারণে আড়াইশত কিলোমিটার পথ ঘুরে যমুনা সেতু দিয়ে কাঁচামাল ভর্তি ট্রাক ঢাকায় যাচ্ছে। অতিরিক্ত ট্রাক ভাড়ার কারণে ঢাকায় কাঁচা মালের দামও বৃদ্ধি পাচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের অধিকাংশ ফেরি মেয়াদউর্ত্তীর্ণ ও পুরোনো। দিনের বেলায় ফেরি ১৪টি চলাচল করিলেও রাতে যানবাহন বৃদ্ধি পায় কিন্তু ফেরির সংখ্যা কমে যায়। ফলে দুর্ভোগের মাত্রাও বৃদ্ধি  পায়। ছোট ফেরি ১৭/১৮ ঘন্টা চলার পর রাতে বন্ধ থাকে । পদ্মা নদীতে প্রয়োজনীয় মার্কা ও বিকন বাতি না থাকায় ঝুকি নিয়ে ফেরি চলাচল করছে। অধিকাংশ ফেরিতেই রাতে পাইলট থাকে না। ফলে যে কোন সময় মারাত্বক দূর্ঘটনা আশংকা রয়েছে। দৌলতদিয়া ফেরি ঘাটের আশপাশ এলাকায় বালু ব্যবসায়ীদের বলগেট রয়েছে। এ সকল বালু ব্যবসায়ীদের নৌকা অপসারণের জন্য ফেরির মাস্টাররা দাবী করেছে। ঘাট এলাকায় বালু ব্যবসায়ীদের সড়ক দখল করে ট্রাকে বালু পরিবহন করায় দূর্ভোগের অন্ত নেই। মাঝে মধ্যে প্রশাসন তৎপরতায় বালু ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালতে জরিমানা করেও পরিস্তিতির উন্নতি হচ্ছে না বলে ট্রাক ড্রাইভাররা জানান। দৌলতদিয়া ঘাটে মারাত্বক যানজট হওয়ায় ১৩ কিলোমিটার অদূরে গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী জেলা ট্রাফিক পুলিশ রাজবাড়ী সড়কে অপচনশীল (বাজে মাল ভর্তি ট্রাক) আটক করে রেখেছে। বেনাপোল (যশোর) থেকে ঢাকাগামী ট্রাক চালক সেলিম জানান , গত ২দিন যাবৎ গোয়ালন্দ মোড়ে সিরিয়ালে দিয়ে ট্রাকটি পুলিশ আটক করে রেখেছে। সড়কের পাশে কোন টয়লেট ও গোসল খানা না থাকায় তারা অসুস্থ হয়ে পড়ছে। এ ধরনের শত শত ট্রাক প্রচন্ড শীতের মধ্যে সিরিয়ালে রয়েছে। ছিনতাইকারীদের ও মাদক ব্যবসায়ীদের উপদ্রবও রয়েছে। কবে নাগাদ পার হতে পারবো তা কেউ বলতে পারছে না। দৌলতদিয়া ঘাটের বিআইডাব্লিউটিসির টিও মোঃ জামাল হোসেন শেখ জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ছোট-বড় ১৪ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ঘন কুয়াশার কারণে বুধবার রাত ১২ টা থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। ছবি আছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম