ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

গোপনে নিজের জিম ট্রেইনারকে বিয়ে করলেন এই অভিনেত্রী

#

বিনোদন ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২২,  1:01 PM

news image

গোপনে নিজের জিম ট্রেইনার শেহনাওয়াজ শেখের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন ভারতের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। মুম্বাইয়ের কাছে পাহাড়ি এলাকা লোনাভালাতেই সাদামাটাভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। বুধবার দুপুরে তার বিয়ের খবর প্রকাশ্যে আসে। খবর টাইমস অব ইন্ডিয়ার। গণমাধ্যমের খবরে জানা গেছে, ঘনিষ্ঠ আত্মীয়স্বজন এবং বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে বিয়ে করেনে দেবলীনা। তবে শোবিজের কেউ ছিলেন না। কেন এতো গোপনে তিনি বিয়ে করেছেন সে সম্পর্কে কাউকে কিছু জানাননি। হাতে শাঁখা-পলা, পরনে লাল শাড়ি, হিরার হার, ছোট মঙ্গলসূত্র গলায়। বিয়ের পর নিজের স্বামীর সঙ্গে এই লুকেই প্রকাশ্যে আসেন দেবলীনা।  স্বামী শেহনওয়াজ সম্পর্কে দেবলীনা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, হ্যাঁ, আমি চিরকালের জন্য তোমার হলাম, চেরাগ নিয়ে খুঁজলেও তোমার মতো কাউকে পেতাম না। আমার সব কষ্টের জবাব তুমি। তোমাকে খুব ভালোবাসি সোনু। দেবলীনার আরও লেখেন, আপনাদের সবার সামনে আড়ালে থাকা রহস্যময় সঙ্গী। পরিচয় করে নিন সোনুর সঙ্গে। আপনাদের সবার জামাইবাবু। উল্লেখ্য,‘গোপীবহু’-র চরিত্রের জন্য সবার কাছে পরিচিত দেবলীনা। ভারতের আসামে জন্ম দেবলীনার। শুরুটা হয়েছিল নাচের একটি রিয়েলিটি শোর মাধ্যমে। তারপর ধারাবাহিকের কাজ শুরু করেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম