ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

গুরুতর আহত হয়ে হাসপাতালে সাবেক ক্রিকেটার পাইলট

#

ক্রীড়া প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৩,  4:43 PM

news image

ফিল্ডিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে রাজশাহীর বাসায় রয়েছেন পাইলট। এর আগে শুক্রবার বিকেলে চারটার দিকে রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ‘রাজশাহী সিক্সার্স’ দলের হয়ে খেলছিলেন পাইলট। শনিবার দুপুরে রাজশাহী সিক্সার্স দলের খেলোয়াড় সিবলী সাদিক বলেন, ‘পাইলট ভাই হাতে আঘাত পেয়েছেন। বর্তামানে তিনি বাড়িতে রয়েছেন। তার বাম হাত ভেঙ্গে গেছে।’ এদিন ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী সিক্সার্স বনাম মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাব, দুপচাঁচিয়া বগুড়ার মধ্যে খেলা ছিল। ক্লেমন রাজশাহী ক্রিকেট কোচ শিবলি সাদিক বলেন, ‘শেষ বলে জয়ের জন্য প্রতিপক্ষ দলের প্রয়োজন ছিলো মাত্র চার রান। শেষ বলে ব্যাটার চমৎকার একটি শটও খেলেন। যা বাউন্ডারি হওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু ব্যাটারের সেই শটটি ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন পাইলট। এতে করে পাইলটের দল এক রানে জয় পায়। কিন্তু তিনি গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে শঙ্কামুক্ত ঘোষণা করেন। তবে তার বাম হাতের হাড় ভেঙে যায়। তাকে চিকিৎসক কয়েকদিন বিশ্রাম নিতে পরামর্শ দেন।’ বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলট জানান, ‘আমার বাম হাত ভেঙ্গে গেছে। হাতের হাড় পুরোপুরি ভেঙ্গে আলাদা হয়ে গেছে। চিকিৎসক প্লাস্টার করে দিয়েছেন। আগামী সোমবার বা মঙ্গলবার সার্জারি করতে হবে। এখন বিশ্রামে আছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম