গুরুতর অসুস্থ হয়ে করাচি হাসপাতালে দাউদ ইব্রাহিম
১৮ ডিসেম্বর, ২০২৩, 2:58 PM
NL24 News
১৮ ডিসেম্বর, ২০২৩, 2:58 PM
গুরুতর অসুস্থ হয়ে করাচি হাসপাতালে দাউদ ইব্রাহিম
আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম গুরুতর অসুস্থ হয়ে পাকিস্তানের করাচিতে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার একটি বিশ্বস্তসূত্র এ তথ্য জানিয়েছে। দাউদ ইব্রাহিমকে বিষপ্রয়োগ করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে, কিন্তু তার সহযোগীর শেয়ার করা তথ্যানুযায়ী এর কোনো সত্যতা পাওয়া যায়নি। সূত্র অনুসারে, দুদিন আগে হাসপাতালে ভর্তি হন দাউদ ইব্রাহিম। তাকে হাসপাতালের অভ্যন্তরে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। হাসপাতালের একটি রুমে তিনিই একমাত্র রোগী। শুধুমাত্র হাসপাতাল কর্তৃপক্ষ এবং তার ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের ওই রুমে প্রবেশাধিকার রয়েছে। মুম্বাই পুলিশ আন্ডারওয়ার্ল্ড ডনকে হাসপাতালে ভর্তি করার বিষয়ে তার আত্মীয় আলিশাহ পারকার এবং সাজিদ ওয়াগলের কাছ থেকে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে। জানুয়ারিতে দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের ছেলে জাতীয় তদন্তকারী সংস্থাকে (এনআইএ) বলেছিলেন আন্ডারওয়ার্ল্ডের এ ডন দ্বিতীয়বার বিয়ে করার পর করাচিতে থাকছেন। দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে এনআইএ তার চার্জশিটে বলেছে, তিনি এবং তার শীর্ষ সহযোগীরা পাকিস্তানের করাচি বিমানবন্দর নিয়ন্ত্রণ করেন।-সূত্র: ইন্ডিয়া টুডে