ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

গুগল ডুডলে ফুচকার স্বাদ

#

আইটি ডেস্ক

১২ জুলাই, ২০২৩,  8:39 PM

news image

ফুচকা, একটি স্ট্রিটফুড। দক্ষিণ এশিয়ার একটি জনপ্রিয় খাবার। এই খাবারের নাম শুনলে কার না জিহ্বায় পানি আসে! সেই স্ট্রিট ফুডের স্বাদ উদযাপন করছে গুগল। এটি নিয়ে সার্চ ইঞ্জিন জায়ান্টটি প্রকাশ করেছে বিশেষ ডুডল। বুধবার গুগলের হোম পেজে শোভা পাচ্ছে বিশেষ এই ডুডল। যাকে ‘পানি পুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ডুডলে ট্যাপ করলে লেখা উঠছে ‘সেলিব্রেটিং পানিপুরি (ফুচকা)’। সেখানে ক্লিক করলে লেখা উঠছে ‘পানিপুরি (ফুচকা নামেও পরিচিত) খাবারটি দক্ষিণ এশিয়ার জনপ্রিয় স্ট্রিট ফুড। চুজ এ মুড।’ ডুডলটি প্রকাশ হয়েছে অনলাইন গেম আকারে। ফলে ফুচকার স্বাদ কল্পনার পাশাপাশি স্কোরও করা যাচ্ছে। যেখানে রয়েছে নানান স্বাদ ও চেহারার ফুচকা। বিশ্বের বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি, বিশেষ দিন, আবিষ্কার, ইতিহাস-ঐতিহ্য, খাবার প্রভৃতি নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে সঙ্গতিপূর্ণ নকশার লোগো তৈরি করে গুগল, তাকে বলা হয় ডুডল। সাধারণত বিশেষ ডুডলগুলো সংশ্লিষ্ট অঞ্চল থেকেই দেখা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম