ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

এইচএসসি পুনর্নিরীক্ষার ফলাফল, জানা যাবে যেভাবে

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৬,  11:17 AM

news image

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ সোমবার। বিকেল ৩টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটে একযোগে এ ফল প্রকাশ করা হবে।


রবিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এবং পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু।


বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্নিরীক্ষার ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফল জানানো হবে।


শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবেন।


যেভাবে ৩ পদ্ধতিতে ফল জানবেন


পুনর্নিরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তিনটি উপায়ে নিজেদের ফল জানতে পারবেন। পদ্ধতিগুলো হলো-


১. শিক্ষা বোর্ডের ওয়েবসাইট: সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করে ফল সংগ্রহ করা যাবে।


২. কেন্দ্রীয় ওয়েবসাইট: https://eduboardresults.gov.bd ঠিকানায় প্রবেশ করে পুনর্নিরীক্ষার ফল দেখা যাবে।


৩. মোবাইল ফোনে এসএমএস: পুনর্নিরীক্ষার জন্য আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।


২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল গত ৩১ অক্টোবর প্রকাশ করা হয়। এতে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম