ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২৫,  8:28 PM

news image

খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে। একটি মহল শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপূজা না হয় সেই চেষ্টা চালাচ্ছে। এই মহলই খাগড়াছড়িতে এসব করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা ঘটনাস্থলে রয়েছেন এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কিছু সন্ত্রাসী পাহাড় থেকে গুলি চালিয়েছে। এসব অস্ত্র দেশের বাইরের উৎস থেকে আসছে। এই সন্ত্রাস মোকাবিলায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করে। রাস্তা-ঘাট অবরোধ করে যেন কেউ বন্ধ না করে। পূজা যেন নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেজন্য সবার সহযোগিতা দরকার। এ সময় পাহাড়ে আটকে পড়া পর্যটকদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, পরিস্থিতির অবনতির কারণে কিছু পর্যটক আটকে পড়েছিলেন। তবে তাদের অধিকাংশকেই নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম