ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয় বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস টানা দুই দফা কমার পর স্বর্ণালংকারের দামে বড় লাফ মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি মাঝরাতে কাটাবনের বহুতলভবনে আগুন, নিহত ২ মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জানুয়ারি, ২০২৪,  12:45 PM

news image

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সীমান্তে দুর্বৃত্তের গুলিতে দুই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী নিহত হয়েছেন। এ সময় একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। বুধবার (২৪ জানুয়ারি) ভোর ৬টার দিকে নানিয়ারচর-মহালছড়ি সীমান্তের দুরছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রবি কুমার চাকমা ও বিমল চাকমা। গুলিবিদ্ধ হয়েছেন- ত্রিপল চাকমা। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা ভোর ৬টার দিকে নানিয়ারচর-মহালছড়ি সীমান্তের দুরছড়ি এলাকায় গুলির শব্দ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম