ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

কোরবানির পশু ঘাটতি হওয়া নিয়ে যা বললেন প্রাণিসম্পদ মন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২৪,  2:01 PM

news image

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, কোরবানির পশু পর্যাপ্ত আছে। এ বছর ১ কোটি ৩০ লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত। যা চাহিদার চেয়ে অনেক বেশি। এর ফলে পশুর কোনো ঘাটতি হবে না। বৃহস্পতিবার (১৩ জুন) সাংবাদিকেদের তিনি এসব কথা বলেন। প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, চাহিদা ও সরবরাহের ভারসাম্যের মাধ্যমে বাজারে দাম নির্ধারণ হয়। দাম নির্ধারণ করা মন্ত্রণালয়ের কাজ না। তবে ছলচাতুরি করে কোরবানির পশুর দাম বাড়ালে শেষে ব্যবসায়ীদের মাথায় হাত দিতে হবে। এসময় ডিমের দাম নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ ডিমের দাম বাড়ালে দাম কমাতে সরকার উদ্যোগ নেবে। কোনো অজুহাতে ডিমের দাম বাড়ানো যাবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম