ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

কোপা আমেরিকা ফাইনালে মেসিদের বিশেষ সুবিধা দেয়ার অভিযোগ হামেসের

#

স্পোর্টস ডেস্ক

১৯ মার্চ, ২০২৫,  11:00 AM

news image

২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ের গোলে হেরে শিরোপা বঞ্চিত হয়েছে কলম্বিয়া। সেই ফাইনালের প্রায় ৯ মাস পর রীতিমত অভিযোগ নিয়ে হাজির হয়েছেন হামেস রদ্রিগেজ। ৩৩ বছরের এই মিডফিল্ডারের অভিযোগ ফাইনালে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়ায় শিরোপা বঞ্চিত হয়েছে কলম্বিয়া। স্প্যানিশ সাংবাদিক এদু আগুইয়েরের কাছে হামেসের অভিযোগ, কলম্বিয়া সেদিন চ্যাম্পিয়ন হতে পারেনি মাঠের বাইরের বিভিন্ন ইস্যুর কারণে। পাশাপাশি টুর্নামেন্টজুড়েও আর্জেন্টিনা বেশি সুবিধা পেয়েছে বলেও জানিয়েছেন হামেস। হামেস বলেন, ‘দারুণ একটা কোপা আমেরিকা কেটেছে আমাদের। ব্যক্তিগতভাবেও দারুণ টুর্নামেন্ট কেটেছে। শিরোপাটা খুব করে জিততে চেয়েছিলাম, কাছাকাছিও চলে গিয়েছিলাম কিন্তু কিছু নিয়ন্ত্রণের বাইরে থাকা ইস্যুর জন্য আমরা আমেরিকার চ্যাম্পিয়ন হতে পারলাম না।’ ৩৩ বছরের এই মিডফিল্ডার বলেন, ‘রেফারি দু’টি পেনাল্টি দেননি, এর মধ্যে একটি তো আমার চোখে একেবারে পরিষ্কার ছিল। ভিএআরের রেকর্ডিং অন্য সব ম্যাচেই দেখানো হয়েছে, কিন্তু ফাইনালে দেখানো হয়নি। কিছুটা অদ্ভুত তো ছিলই সেটা।’ টুর্নামেন্টেও আর্জেন্টিনার তুলনায় কলম্বিয়ার জন্য ফাইনালের পথ কঠিন ছিল বলেও মন্তব্য করেছেন হামেস। তিনি বলেন, ‘আমরা যে পাশটাতে পড়েছি, সেদিকে ব্রাজিল, উরুগুয়ে ও আরও কঠিন দল ছিল। আর ওরা (আর্জেন্টিনা) পড়েছে দুর্বল দলগুলোর দিকটাতে। তাছাড়া আমাদের অনেক ভ্রমণও করতে হয়েছে। তবে এসব কোনো অজুহাত নয়।’ তিনি বলেন, ‘আমরা সেই ম্যাচে ভালো ফর্মে ছিলাম, আমরা একটি দুর্দান্ত ফাইনাল খেলেছিলাম। পেনাল্টির আগে মাত্র তিন মিনিট বাকি থাকতে তারা একটি গোল হজম করেছিল। তারা সবকিছু জিতেছে। আমি বলছি না যে তারা জয়ের যোগ্য দল ছিল না, তবে সত্য হলো কিছু বিষয় প্রভাব ফেলেছিল এবং আমাদের পিছিয়ে রেখেছিল। যা ঘটেছে, সেটাই বাস্তবতা।’  ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে উঠেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ের গোলে হেরে যায় কলম্বিয়া। টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড ৬টা অ্যাসিস্ট করে দলকে ফাইনালে তুলেছিলেন  হামেস।  সূত্র : গোল ডট কম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম