ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

কোথায় হেরেছে বাংলাদেশ, যে ব্যাখ্যা দিলেন মিরাজ

#

ক্রীড়া প্রতিবেদক

০৯ অক্টোবর, ২০২৫,  11:16 AM

news image

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। বুধবার রাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের করা ২২১ রান আফগানরা টপকে যায় ১৭ বল আর ৫ উইকেট হাতে রেখেই। বাংলাদেশ কেন হেরেছে, সে ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক মিরাজ। তার ভাষায়, ‘শেষদিকে আমরা জুটি পাইনি। সেখানেই সমস্যাটা হয়েছে। এই উইকেটে ব্যাট করা কঠিন ছিল। উইকেটে কিছুটা টার্ন ছিল।’ তার কণ্ঠে শোনা গেছে আফসোসও, ‘যদি ২৬০ রানের বেশি করতে পারতাম, তাহলে ভালো হতো। আমাদের ভালো বোলার আছে। কিন্তু তাদের হাতে যথেষ্ট রান তুলে দিতে পারিনি।’ আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার আত্মবিশ্বাস নিয়েই ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচেই হোঁচট খেল তারা। সামনে আরও দুটি ম্যাচ বাকি। ২০২৭ বিশ্বকাপের জন্য বাংলাদেশকে যেন বাছাইপর্ব খেলতে না হয়, সেজন্য এই সিরিজটা জেতা খুবই গুরুত্বপূর্ণ। তবু আশাবাদী মিরাজ, ‘আমাদের সুযোগ আছে। এক ম্যাচ গেছে, আরও দুটি বাকি আছে। কিছু ভুল করেছি, যত দ্রুত সম্ভব এগুলো থেকে শিখব। আমি আত্মবিশ্বাসী ছেলেরা পরের ম্যাচে ভালো করবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম