ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

কোচ কাঞ্চনের ফ্রি ‘কুরআনিক বিজনেস মডেল’ লাইভ মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে ১১ ও ১২ জুন

#

১১ জুন, ২০২৬,  11:23 AM

news image

প্রতি ১০০টি নতুন ব্যবসার মধ্যে প্রায় ৯২টি ব্যবসাই পাঁচ বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। ব্যবসা ব্যবস্থাপনা, মার্কেটিং কৌশল, এমবিএ ডিগ্রি কিংবা বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ গ্রহণের পরও অনেক উদ্যোক্তা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন না। এমন বাস্তবতায় ব্যবসায় টেকসই সফলতা, মানবিক মূল্যবোধ এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে একটি নতুন চিন্তার দুয়ার খুলতে আয়োজন করা হয়েছে “দ্য কুরআনিক বিজনেস মডেল (QBM)” শীর্ষক দুই দিনের ফ্রি ZoomLiveমাস্টারক্লাস।উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষক ও মোটিভেশনাল স্পিকার কোচ কাঞ্চন পরিচালিত এই মাস্টারক্লাস আগামী ১২ ও ১৩ জুন ২০২৬  তারিখে প্রতিদিন রাত ৭টা থেকে ১০টা পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানটি সম্পূর্ণ বিনামূল্যে হলেও অংশগ্রহণের জন্য আগাম নিবন্ধন বাধ্যতামূলক। উদ্যোক্তা, ব্যবসায়ী, ফ্রিল্যান্সার, স্টার্টআপ প্রতিষ্ঠাতা এবং ব্যবসা বিষয়ে আগ্রহী যে কেউ এতে অংশ নিতে পারবেন।রেজিস্ট্রেশন লিংক:https://coachkanchon.academy/qbm/

আয়োজকদের মতে, আধুনিক ব্যবসা ব্যবস্থাপনার বহু আলোচিত ধারণা—যেমনPurpose-Driven Business, Sustainable Branding এবং Long-Term Value Creation—পবিত্র কুরআনের শিক্ষা ও নীতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বিশেষ করে ব্যবসার মূল উদ্দেশ্য বা ‘নিয়্যত’ (Niyyah)-কে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসায়িক দর্শন দীর্ঘমেয়াদে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের জন্য ইতিবাচক ফল বয়ে আনে।এই থিওরির আসল সোর্স কোড মহান আল্লাহ ১,৪০০ বছর আগেই পবিত্র কুরআনে আমাদের ব্যবসার প্রবেশদ্বারে বাধ্যতামূলক করে দিয়েছেন। 

সাম্প্রতিক গবেষণার তথ্য তুলে ধরে আয়োজকরা জানান, যেসব প্রতিষ্ঠান শুধু মুনাফা নয়, বরং একটি সুস্পষ্ট মানবিক উদ্দেশ্য নিয়ে কাজ করে, তারা সাধারণ প্রতিষ্ঠানের তুলনায় দ্রুত প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়। আধুনিক ব্যবসা জগতে Purpose-Driven Brand ধারণা এখন একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।

দুই দিনের এই মাস্টারক্লাসে অংশগ্রহণকারীরা জানতে পারবেন—আল-আমিন ব্র্যান্ডিং স্ট্র্যাটেজির মূল দর্শন, কাস্টমার একুইজিশন কস্ট কমানোর কার্যকর কৌশল, দীর্ঘমেয়াদি ও টেকসই মুনাফা অর্জনের পথ, হযরত ইউসুফ (আ.)-এর অর্থনৈতিক পরিকল্পনা থেকে শিক্ষা, সমাজকল্যাণ ও আখিরাতমুখী ‘ডিভাইন রেভিনিউ মডেল’-এর ধারণা, কুরআনিক মূল্যবোধের আলোকে Purpose-Driven Brand গড়ে তোলার উপায়, উদ্যোক্তাদের মানসিক চাপ, অনিশ্চয়তা ও উদ্বেগ মোকাবিলায় আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ প্রভৃতি বিষয়। 

কোচ কাঞ্চন বলেন, “ব্যবসা শুধু অর্থ উপার্জনের মাধ্যম নয়; এটি মানুষের কল্যাণ, মূল্য সৃষ্টি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। যখন ব্যবসার উদ্দেশ্য বৃহত্তর কল্যাণের সঙ্গে যুক্ত হয়, তখন তার প্রভাব ও স্থায়িত্ব দুটোই বৃদ্ধি পায়।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম