ঢাকা ২৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

কুমার বিশ্বজিতের ছেলের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

#

১৬ ফেব্রুয়ারি, ২০২৩,  12:09 PM

news image

টরন্টোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ ও নাঈমা সুলতানার ছেলে নিবিড় কুমারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে শঙ্কা এখনও কাটেনি বলে জানিয়েছেন চিকিৎসক। বর্তমানে কুমার বিশ্বজিৎ দম্পতি টরন্টো অবস্থান করছেন। কানাডার স্থানীয় সময় মঙ্গলবার নিবিড়ের একটি অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, কুমার বিশ্বজিৎ এবং তার স্ত্রী কানাডায় এসে সরাসরি হাসপাতালের আইসিইউতে যান তাদের একমাত্র ছেলেকে দেখার জন্য। এরপর তাদের সন্তানকে দেখানো হয়। তাদের সন্তান কে দেখার পর তারা একটু বিমর্ষ হয়ে পড়েন। চিকিৎসকরা আরও জানান, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন নিবিড়ের সুচিকিৎসার জন্য। তাকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে একাধিক সার্জারির প্রয়োজন হতে পারে। এজন্য ক্যামেরা দিয়ে নিবিড়ের শরীরের বিভিন্ন স্থান দেখে সার্জারির সিদ্ধান্ত নেওয়া হবে। তারা জানান, এই সড়ক দুর্ঘটনায় তার মাথা এবং চোখের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বুকের পাঁজরেও আঘাত পেয়েছেন। শরীরের আরও কোথাও আঘাত রয়েছে কি না মূলত সেটা দেখার জন্যই ক্যামেরা দিয়ে শরীরের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করা হবে। নিবিড় বর্তমানে কানাডার এসটি মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে এই সড়ক দুর্ঘটনায় নিহত শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্তের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। জানা যায়, ইতোমধ্যে অ্যাঞ্জেলা বারৈ'র বাবা মেয়ের মরদেহ নিতে কানাডা আসছেন। পুলিশও তার ছাড়পত্র দিয়ে দিয়েছে। টরন্টোর বাংলাদেশ কনসাল অফিস ডেথ সার্টিফিকেট ইস্যু করার পর শুরু হবে তার স্বদেশ যাত্রা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম