ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

কুকি-চিনের সঙ্গে দেশবিরোধী ষড়যন্ত্র

#

০৮ জুলাই, ২০২৩,  3:38 PM

news image

-অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া-

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে পাহাড় দাপিয়ে বেড়াচ্ছে কুকি-চিন ন্যাশনাল আর্মি। দেশের পার্বত্য ভূ-খ-ে পৃথক রাজ্য গড়ার প্রত্যয়ে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আবারও নতুন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। রাঙামাটি ও বান্দরবান জেলার শান্তিপ্রিয় হিসেবে পরিচিত ক্ষুদ্র ৬টি নৃ-গোষ্ঠী বম, পাংখুয়া, লুসাই, খুমি, ম্রো ও খিয়াং-এর সমন্বয়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আত্মপ্রকাশ। দেশের এক-দশমাংশ জায়গাজুড়ে দীর্ঘদিন ধরে খুন, গুম, অপহরণ, ধর্ষণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে যাচ্ছে এই সশস্ত্র গোষ্ঠী। আর এই সন্ত্রাসী বাহিনীর সাথে গোপনে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরের বিরুদ্ধে। এই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে মিশে দেশবিরোধী ষড়যন্ত্র করছে ডাকসুর সাবেক ভিপি নুর।

কুকি-চিনের একজন সদস্যের সাথে নুরের কথোপকথেনর স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, যে মোবাইল নম্বর ব্যবহার করে কুচি-চিনের সাথে যোগাযোগ করা হয়েছে সেটি নুরুল হক নুরের। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বক্তব্য প্রদানে অস্বীকৃতি জানায়। তবে নিশ্চিত হওয়া গেছে সেই নম্বরটি এখনো ব্যবহার করছে নুর।

কথোপকথনে দেখা যায়, নুর বিচ্ছিন্নতাবাদীদের জন্য কূটনৈতিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এর আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের বিষয়টি নুর অস্বীকার করে আসছিলো। কিন্তু সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মেন্দি এন সাফাদি দৈনিক প্রথম আলোকে নিশ্চিত করেন নুরের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। যার মধ্য দিয়ে প্রমাণ হয় নুর মিথ্যা বলেছিলো। সাফাদির সঙ্গে তোলা ছবিটিও এডিট করা বলে দাবি করেছিলো নুর। সেটাও ফ্যাক্ট চেকের অনুসন্ধান এবং গবেষণায় প্রমাণ হয়- ছবিটি এডিট করা নয়। এখানেও নুরের বক্তব্য মিথ্যা প্রমাণ হয়। আর এখন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া টাকার ভাগ না পেয়ে রেজা কিবরিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে সব কিছু ফাঁস করে দেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে পরিচিতি পেলেও নুর লোভ সংবরণ করতে পারেনি। তাই দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। যে দেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক নেই, যে ইসরায়েল ফিলিস্তিনির মুসলমানদের নির্বিচারে হত্যা করছে, সেই দেশের গোয়েন্দা সদস্যের সঙ্গে বৈঠক দেশবিরোধী ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। আর কুকি-চিনের সঙ্গে নুরের যোগসাজশ একটি ভয়ঙ্কর বিষয়। তাই অতিসত্ত্বর তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা উচিত।

গন অধিকার পরিষদ নামক তথাকথিত রাজনৈতিক দলের সদস্য সচিব নুরুল হক নুর হজ করার কথা বলে বিদেশে সফরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অস্বীকৃত ইসরাইল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আল্লাহর পবিত্র কাবা ঘর তাওয়াফের নাম করে বিদেশে গিয়ে ইহুদি চক্রের সঙ্গে হাত মিলিয়ে নুরুল হক নুর প্রকৃতপক্ষে বাংলাদেশের রাষ্ট্র, সরকার ও পবিত্র ধর্ম ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টির হীন চক্রান্তে লিপ্ত হয়েছেন। ইসলামের খোলসে মাথা নাড়িয়ে টুপি পরে জিউয়িশ-জায়নবাদী প্রজেক্ট বাস্তবায়নের জন্য বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির পাঁয়তারা করছেন এবং সরকারের পদস্থ বিভিন্ন ব্যক্তিকে ফেসবুক লাইভে হুমকি-ধামকি দিচ্ছেন।মোসাদ এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে নুরুল হক নুরের ছবি ও তার স্বীকারোক্তিমূলক কথোপকথন এরই মধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এছাড়াও ইসরাইল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির থেকে নুর মোটা অঙ্কের টাকা নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন খোদ তারই দলের সদস্যরা।তাদের দাবি, দলের নামে তহবিল এনে কাতারেই এক প্রবাসীর গাড়ি ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে সেই টাকা। শুধু তা-ই নয়, নুরের বিরুদ্ধে দেশের একজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়া, বিভিন্ন ব্যবসায় টাকা বিনিয়োগ, দলের জন্য প্রবাসীদের দেওয়া টাকার হিসাব না দেওয়াসহ বেশ কিছু অভিযোগ এনেছেন দলের কয়েকজন নেতা।বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং কূটনৈতিক কোনো সম্পর্কও নেই। ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্বে বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পক্ষে অবস্থন নিয়েছে। কোনো দেশপ্রেমিক বাংলাদেশি ইসরায়েলের প্রতি সমর্থন বা সম্পর্ক পছন্দ করে না। জাতিসংঘে ফিলিস্তিনের সাধারণ মানুষের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ সরকার। নিরীহ মুসলিমদের হত্যাকারী ইসরায়েলের পক্ষে নয়। ফলে বিশ্ব নেতারা প্রশংসা করছে বাংলাদেশ সরকারের। এমন পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিক হয়ে হজের নাম করে ইসরায়েলি গোয়েন্দার সাথে বৈঠক এবং বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করার মাধ্যমে এটা স্পষ্ট যে নুরুল হক নুর দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।আওয়ামী লীগ সরকারকে বেকায়দায় ফেলতে এবং দেশকে অস্থির করে তুলতে একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

‘সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী কুকি চীনের সঙ্গে নুরের যোগাযোগ রয়েছে, যা দেশের প্রচলিত আইন পরিপন্থী এবং শামিল। জঙ্গি গোষ্ঠীর সাথে নুরের যোগাযোগ প্রমাণ করে নুর বিদেশী শক্তির নির্দেশে জনগণের আবেগকে ব্যবহার করে রাজনীতির নামে প্রকৃতপক্ষে দেশের শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি নষ্ট করতে চান।পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জুড়ে আতঙ্ক, উদ্বেগ, অস্থির ও অশান্ত করে তুলেছে নাথান বমের নেতৃত্বাধীন সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার জঙ্গিদের অর্থের বিনিময়ে পাহাড়ি অঞ্চলে সশস্ত্র প্রশিক্ষণদানের মাধ্যমে আলোচনায় আসে পাহাড়ি এই সংগঠনটি। গত মার্চ থেকে মে মাস পর্যন্ত সংগঠনটির সশস্ত্র সন্ত্রাসীরা তিনজন সেনা অফিসার হত্যা ও চারজন সেনা অফিসারকে আহত, একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসারকে অপহরণ করে জিম্মি করাসহ আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, অন্যান্য পাহাড়ি সশস্ত্র সংগঠনের সঙ্গে রক্তক্ষয়ী সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে হতাহতের ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সঙ্গে নুরের যোগাযোগের প্রমান মিলেছে।কুকি চীনের একজন আর্মস ডিলারের সঙ্গে হোয়াটসঅ্যপ কথপোকথনের স্ক্রিনশর্ট ভাইরাল হয়েছে। যেখানে অস্ত্র বেচাকেনা ও অর্থ লেনদেনের বিষয়টি উঠে এসেছে। আর এই থেকে বুঝা যায় নুর দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

লেখক: অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া
ট্রেজারার
বরিশাল বিশ্ববিদ্যালয়
সাবেক চেয়ারম্যান
ট্যুরিজম অ্যান্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম