ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

কালীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

#

০৯ জানুয়ারি, ২০২২,  8:33 PM

news image

তৈয়বুর রহমান: গাজীপুরের কালীগঞ্জে কাইয়ুম মোড়ল (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলা জামালপুর ইউনিয়নের নারগানা এলাকায় আহাদ আলী মোড়লের বাড়িতে। নিহত যুবক আহাদ আলী মোড়লের ছেলে। সে অস্থায়ী গেইটম্যান হিসেবে রেলওয়রের নরসিংদী অঞ্চলের মেথিকান্দা এলাকায় কর্মরত ছিলো। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি কাইয়ুম মোড়লের সন্তন মারা গেছে। এরপর থেকে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

শনিবার দুপুরে কাইয়ুম মোড়ল তার ঘরের দরজা ভেতর দিয়ে বন্ধ করে একা অবস্থান করছিল। সে সময় বাড়িতে আর কেউ ছিলো না। সন্ধ্যায় তার বোন দরজায় কড়া নাড়া দিয়ে কোন সাড়াশব্দ না পেয়ে স্বজনদের খবর দেয়। পরে দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে দেখতে পায় সিলিংএর উপরে থাকা ঘরের আড়ার সঙ্গে মাফলার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে কাইয়ুম। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি থানা পুলিশকে অবগত করেন। সন্ধ্যায় পুলিশ এসে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে। কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, শনিবার সন্ধ্যায় ঝুলন্ত অবস্থা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রন্তুতি চলছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম