ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কারামুক্ত হলেন ঘোড়ায় চড়ে বিক্ষোভ করা সেই হেফাজতকর্মী

#

নিজস্ব প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০২১,  5:56 PM

news image

হেফাজতের হরতালে ঘোড়ায় চড়ে মিছিলে অংশ নেওয়া আলোচিত সৈকত হোসেন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গ্রেফতারের পর আট মাস ১৬ দিন কারাবন্দি ছিলেন সৈকত। সোমবার সন্ধ্যার দিকে নরসিংদীর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। স্থানীয় হেফাজত নেতারা ফুল দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে তাকে বরণ করে নেন।

সৈকত নরসিংদীর পলাশ উপজেলার ঢালুয়ারচর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। গত ২৮ মার্চ নরসিংদীর জেলখানা মোড়ে হেফাজতের ডাকা হরতালে ঘোড়া নিয়ে মিছিলে যোগ দেন সৈকত। তার এই ছবি দেশজুড়ে ভাইরাল হয়। পরবর্তীতে নাশকতা ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে গত ৩ এপ্রিল র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা দল এবং র‍্যাব-১১ এর অভিযানিক দল পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম