ঢাকা ০১ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

#

নিজস্ব প্রতিনিধি

০১ জানুয়ারি, ২০২২,  12:50 PM

news image

গাজীপুরের কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে শুক্রবার বিকালে উপজেলা সদর সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে শোভাযাত্রা শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান পাভেল।

প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম নাসিম, ওসি তদন্ত মনিরুজ্জামান খান, রেজাউল হক কারিগরি কলেজের অধ্যক্ষ বদরুজ্জামান পারভেজ, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, কড়িহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, সহ সভাপতি সঞ্জীব কুমার দাস, সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম প্রমুখ। পরে স্থানীয় কন্ঠশিল্পী সাংবাদিক সঞ্জীব কুমার দাসের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা কাপাসিয়ার সার্বিক উন্নয়নে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান এবং সাধ্যমতো জনগণের কল্যাণে কাজ করার আশ্বাস প্রদান করেন।  অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম