ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

কাপাসিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

১১ ডিসেম্বর, ২০২১,  1:27 PM

news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে । শনিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদেরকে খাওয়ায়ে ক্যাম্পেইন  উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান,

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবদুস সালাম সরকার । এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এমদাদুল হক, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া ইউনিটের আহ্বায়ক নুরুল আমীন সিকদার, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ আশরাফুল আলম খান, সাংবাদিক আকরাম হোসাইন হিরন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিসংখ্যানবিদ মোঃ বায়েজিদ মোল্লা প্রমুখ । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবদুস সালাম সরকার বলেন  ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে । চার দিনের এ কর্মসূচি চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল উপজেলা ১১ ইউনিয়ন ২৬৫ ক্যাম্পে প্রায় ৫৩ হাজার  শিশুদের খাওয়ানো হবে ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম