ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

কাপাসিয়ায় প্রত্যাশা ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ ,কম্বল বিতরণ

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

১২ জানুয়ারি, ২০২২,  8:33 PM

news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রত্যাশা ফাউন্ডেশনের আয়োজনে ও সংগঠনের সভাপতি মেহেদী হাসান মনিরের সার্বিক ব্যবস্থাপনায় মসজিদ, এতিমখানা  অসহায়দের মাঝে নগদ অর্থ এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার ( ১২ জানুয়ারি) দুপুরে উপজেলা চিনাডুলী বাঘিয়া এম আর উচ্চ বিদ্যালয় মাঠে এই নগদ অর্থ ও কম্বল বিতরণ করা হয়। প্রত্যাশা ফাউন্ডেশনের সহ-সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ ও কম্বল বিতরণ করেন নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খান । উদ্বোধক ছিলেন তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুবুর  রহমান সিকদার ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি  ও সংগঠনের উপদেষ্টা সাবেক প্রধান শিক্ষক সুফিয়া বেগম, এম আর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল বাশার আফ্রিদ , সাবেক ইউপি সদস্য আশিকুল ইমান সোয়েব, ইউপি সদস্য আবুল কালাম খান, তরগাঁও ইউনিয়ন সামাজিক সংঘের প্রধান সমন্বয়ক ও কাপাসিয়া সিঙ্গাপুর প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি মোঃ বাবু শেখ, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল হোসেন ফকির,সংগঠনের সহ-সভাপতি মোঃ শরিফ ,কাওছার মাঝি আতাউর শেখ,সাধারন সম্পাদক শাহীন আলম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক,আইবুর রহমান, ফারুক শিকদার , সাংগঠনিক সম্পাদক আল-আমিন মোড়ল, সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ হোসেন  রনি, সদস্য মাসুম,বিল্লাল হোসেন, তারেক রহমান, কাওছার ইসলাম ,পারভেজ ,হাসান আলী ,সাব্বির রহমান,সোহেল,শাহরিয়ার আল নাফিস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলম জানান অসহায় হতদরিদ্র ৬০ জনের মাঝে কম্বল বিতরণ, বাগিয়া বেপারি বাড়ি তালিমুল এতিম খানা মাদ্রাসায় ১০ হাজার টাকা, বাগিয়া একটি জামে মসজিদে ১০ হাজার টাকা এবং অসহায় ওসমান গনি কে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম