ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় চ্যারিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি সনদ ও পুরস্কার বিতরণ

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২১,  3:19 PM

news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় চ্যারিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে ও কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের সার্বিক তত্ত্বাবধানে গত ১৭ ডিসেম্বর ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) কাপাসিয়া সেন্টাল স্কুল এন্ড কলেজে মেধাক্রম অনুযায়ী নির্বাচিত ২০ জন শিক্ষার্থীকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি সনদ ও পুরস্কার প্রদান করা হয়েছে।

বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অভিভাবকদের উপস্থিতিতে চ্যারিটির অঙ্গপ্রতিষ্ঠান কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ১৮ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। চ্যারিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সভাপতি ও কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো: সোলায়মান সরকারের সভাপতিত্বে কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক নুরুজ্জামান মোল্লা সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চ্যারিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ও কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ইকবাল হায়দার সবুজ, বাংলাদেশ মানবাধিকার ব্যুরো কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি ও গাজীপুর জেলা ইট ভাটা মালিক সমিতির সহ-সভাপতি এবং জোবাইদা মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান মোশারফ হোসেন,চ্যারিটি ফাউন্ডেশন ও কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সদস্য ,শরিফ মমতাজ উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শামসুল আরেফিন ভূঁইয়া, কান্দানিয়া আনসার ভিডিপি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি এস এম শাখওয়াত, কাপাসিয়া সিঙ্গাপুর প্রবাসী সমাজ কল্যাণ সমিতির সভাপতি বাবু শেখ, কাপাসিয়া ডিগ্রি কলেজের প্রভাষক নজরুল ইসলাম সরকার, কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের  ইনচার্জ (কলেজ) সেলিম জাহান, মার্চেন্ট আই মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি আনিসুর রহমান খান ফিরোজ, কৃতি শিক্ষার্থী অভিভাবকদের পক্ষ থেকে মোঃ আসাদুজ্জামান সহ প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম