ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুলাই, ২০২২,  10:34 AM

news image

কানাডায় গোলাগুলিতে তিন জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বন্দুকধারীও রয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে উত্তর আমেরিকার এ দেশটির ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে সিরিজ গোলাগুলির ঘটনায় তারা প্রাণ হারান। পুলিশের বরাত দিয়ে আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি ও আল-জাজিরা। পুলিশ বলেছে, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভারের শহরতলী ল্যাংলি শহরে মধ্যরাতে গোলাগুলি শুরু হয়। গোলাগুলিতে চার জন গুলিবিদ্ধ হন। ধারণা করা হচ্ছে একজন বন্দুকধারী এ গুলি চালিয়েছেন। গোলাগুলির পর দুই পুরুষকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং অন্য একজন পুরুষ ও নারী আহত হয়েছেন। আহত নারী হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। পুলিশ আরও জানিয়েছে, বন্দুকধারীকে আহত অবস্থায় শনাক্ত করা হয় এবং কর্মকর্তারা ঘটনাস্থলেই তাকে গুলি করে হত্যা করেন। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) আঞ্চলিক প্রধান সুপারিনটেনডেন্ট গালিব ভায়ানি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বন্দুকধারী একাই হামলা করেছিল কিনা তা নির্ধারণের জন্য আমরা এখনও তদন্ত করছি। তদন্ত চলমান রয়েছে, তবে এখন পর্যন্ত পাওয়া সকল ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে, হামলায় অন্য কেউ জড়িত ছিল না। জননিরাপত্তার জন্য এখন আর কোনো হুমকি নেই।’ রয়টার্স বলছে, ল্যাংলি শহর এবং ল্যাংলির টাউনশিপজুড়ে অন্তত পাঁচটি ভিন্ন স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই এলাকার একটি ক্যাসিনোর পার্কিং লট এবং একটি বাস স্টপেজসহ বেশ কয়েকটি এলাকা থেকে জনসাধারণকে দূরে থাকতে এসময় নির্দেশনা দেয় পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম