ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে : তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই, ২০২৩,  10:44 PM

news image

বিজনেস আওয়ার প্রতিবেদক: কাঁচা মরিচের সিন্ডিকেট ইস্যুতে ভোক্তা অধিকার অভিযান পরিচালন করছে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (৬ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলচ্চিত্র শিল্পের উত্থানে মন্ত্রীকে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। কাঁচা মরিচ ও চিনি নিয়ে সিন্ডিকেট তৈরি হয়েছে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কাঁচা মরিচের দাম কমাতে সরকার ভারত থেকে আমদানি করার সুযোগ দিয়েছে। কিছু কিছু ব্যবসায়ী, আড়তদার ও খুচরা বিক্রেতার ট্রেন্ড হয়ে গেছে ইচ্ছেমতো দাম বাড়িয়ে দেওয়া। ভোক্তা অধিকার অভিযান পরিচালন করছে। তারা এ নিয়ে কাজ করছে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, অর্থনীতির সূচকগুলো গত কিছুদিন ধরে অত্যন্ত ভালোর দিকে। এটিই প্রমাণ করে, আমাদের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, আমাদের রিজার্ভ বেড়েছে। আমাদের রপ্তানি আয় বেড়েছে। এগুলো প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব মন্দা সত্ত্বেও দেশ সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের অর্থনৈতিক চাকা সঠিকভাবে চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম