ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

কলাপাড়ায় তাবলীগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুট

#

নিজস্ব প্রতিনিধি

০৫ ডিসেম্বর, ২০২১,  2:51 PM

news image

পটুয়াখালীর কলাপাড়ায় তাবলীগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার ভোররাতে উপজেলার মহিপুর সদর ইউনিয়নের ইসুফপুর গ্রামের ফরাজী বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,

শনিবার সকালে ঢাকা থেকে তাবলীগ জামাতের ১৫ সদস্যের একাটি দল ওই মসজিদে ওঠেন। রাতের খাওয়া-দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়লে কেউ আর ফজরের নামাজ পরতে উঠতে পারেনি। এসময় স্থানীয়রা দেখতে পায় তাদের মালামাল এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। স্থানীয়দের ধারনা দুর্বৃত্তরা রাতের খাবারের সঙ্গে চেতানাশাক খাইয়ে তাদের সর্বস্ব লুটে নিয়েছে। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম