ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

কন্যা সন্তানের মা হলেন বিপাশা বসু

#

বিনোদন ডেস্ক

১২ নভেম্বর, ২০২২,  3:34 PM

news image

বলিউডে আরেকটি সুখবর! মা হলেন অভিনেত্রী বিপাশা বসু। শনিবার (১২ নভেম্বর) কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।  অভিনেতা করণ সিংহ গ্রোভারের সঙ্গে বিয়ের ছয় বছরের মাথায় মা হলেন বিপাশা। কয়েক দিন আগেই মা হয়েছেন বলিউডের আরেক অভিনেত্রী আলিয়া ভাট। রণবীর ও আলিয়ারও মেয়ে হয়েছে। এবার সুখবর দিলেন বিপাশা-করণ জুটি। এর আগে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই প্রকাশ করেছিলেন বিপাশা। ইনস্টাগ্রামে বিপাশার প্রকাশ করা ছবিতে দেখা গেছে, অনাগত সন্তানকে পরম যত্নে দুই হাত দিয়ে আগলে রেখেছেন তিনি। ঢিলেঢালা সাদা শার্টে তার চেহারায় মাতৃত্বের আভা। বিপাশার সঙ্গে লেন্সবন্দি হয়েছিলেন স্বামী করণ সিং গ্রোভার। কখনো তিনি স্ত্রীর বেবি বাম্প ছুঁয়ে রয়েছেন, কখনো আবার চুমু এঁকে দিচ্ছেন সেখানে। ছবি দিয়ে বিপাশা লিখেছিলেন, ‘একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়। এক নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরো একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্রভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। তারপর একে অপরকে খুঁজে পাই। তখন দুজন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দুজনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে। তাই খুব শীঘ্রই আমরা দুই থেকে তিন হব। ’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম