ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

কন্যাসন্তানের মা হলেন আলিয়া

#

বিনোদন ডেস্ক

০৬ নভেম্বর, ২০২২,  4:34 PM

news image

কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভারতীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে সন্তান জন্ম দিয়েছেন আলিয়া, এক বিশেষ প্রতিবেদনে এই দাবি করেছে টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, সন্তান হওয়ার খবরে আনন্দের বন্যা বইছে কাপুর ও ভাট পরিবারে। সকালে রণবীর ও আলিয়া হাসপাতালে যান। তাঁদের সঙ্গ দেন নীতু কাপুর, সোনি রাজদান ও শাহিন ভাট। এর আগে দাদু মহেশ ভাট ই-টাইমসকে বলেন, ‘নতুন সূর্য ওঠার অপেক্ষায়। জীবনের তরতাজা ঝিকিমিকি শিশিরবিন্দু।’ 

এর আগে আজ ভারতীয় সময় সকাল সাড়ে ৭টায় এ দম্পতিকে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে দেখা গেছে। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। বিয়ের মাত্র আড়াই মাসে আলিয়া ভাট জানিয়ে দেন, বাবা হচ্ছেন রণবীর কাপুর। সন্তানসম্ভবা আলিয়ার এই খবরে শুভকামনার হিড়িক লেগেছিল অন্তর্জালে। সেই শুভকামনা এখনও থামেনি। গত এপ্রিলে বিয়ে করা এ দম্পতি জুন মাসে মা-বাবা হতে চলার খবর দিয়েছিলেন। সেই থেকে তাঁদের নিয়ে আলোচনা অন্ত নেই। পাঁচ বছর প্রেমের পর বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হয়েছেন ১৪ এপ্রিল। রণবীরের বাসভবন বাস্তু ভবনে ওই দিন ভারতীয় সময় দুপুর ৩টার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া।রণবীর-আলিয়াকে সবশেষ অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা গেছে, যেটি মুক্তি পায় ৯ সেপ্টেম্বর, ২০২২। এই প্রথম দর্শক বাস্তবের এই যুগলের রোমান্স পর্দায় দেখেছে। তবে বক্স অফিসে তেমন সাফল্য পায়নি সিনেমাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম